Skip to main content

ফেব্রুয়ারি 2022-এর – রিভিউ (Month in Review – February 2022)

By মার্চ 2, 2022মার্চ 29th, 20222 minute read

নমষ্কার! এখানে ফেব্রুয়ারি মাসে WazirX-এ কী ঘটেছে তার একটি মাসিক রিভিউ বর্নিত রয়েছে।

গত মাসে কী কী ঘটেছে?

[সম্পূর্ণ হয়েছে] বাজারে 19টি নতুন জুড়ি: গত মাসে আমরা আমাদের USDT বাজারে 13টি টোকেন এবং আমাদের INR বাজারে 6টি টোকেন যুক্ত করেছি! আপনি এখন WazirX–এ LAZIO, PORTO, SANTOS, BICO, QNT, DUSK, ACH, SPELL, TFUEL, KNC, SLP, FIDA, IDEX, T, DAR, NMR, এবং JASMY ক্রয়, বিক্রয়, ট্রেড করতে পারবেন। এখানে আপনার প্রিয় জুড়িতে ট্রেডিং শুরু করুন!

[সম্পূর্ণ হয়েছে] ফ্যান টোকেন সপ্তাহ: 09 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত WazirX SS ল্যাজিও, FC পোর্টো, এবং স্যান্টোস FC-এর সাথে ফ্যান টোকেন সপ্তাহের গিভঅ্যাওয়ের জন্য সংযুক্ত হয়েছিল। এটি ফুটবলপেমীদের এবং ক্রিপ্টো ফ্যানদের জন্য নিবেদিত ছিল – এই ‘ফ্যান টোকেন সপ্তাহ’ সারা দেশের অনুরাগীদের একত্রিত করেছে এবং অংশগ্রহণকারীদের $960 মূল্যের বিন্যান্স ফ্যান টোকেন জেতার সুযোগ করে দিয়েছে। আরও বিশদ জানুন এখানে। 

[সম্পূর্ণ হয়েছে] 25 লক্ষের গ্র্যান্ড BICO গিভঅ্যাওয়ে: 11 ফেব্রুয়ারি এবং 16 ফেব্রুয়ারি 2022-এর মধ্যে অনেক কার্যক্রম হোস্ট করার জন্য এবং দারুণ গিভঅ্যাওয়ের জন্য WazirX এবং বিকোনমি (BICO) অংশীদারিত্ব করেছে। গিভঅ্যাওয়েতে পুরষ্কার হিসাবে জিতে নেওয়ার মূল্য হল ₹25 লক্ষ (~$33,700) । আরও বিশদ জানুন এখানে। 

[সম্পূর্ণ হয়েছে] WazirX-এর সাথে BUIDL লঞ্চ করা হয়েছে: WazirX-এ পরবর্তী প্রজন্মের উদ্যোক্তাদের তাদের নিজস্ব এক্সচেঞ্জ তৈরি করতে সক্ষম করার জন্য, আমরা ‘WazirX-এর সাথে BUIDL’ নামক একটি নতুন প্রোগ্রাম লঞ্চ করেছি। টুল, সহায়তা, নির্দেশিকা, শীর্ষস্থানীয় অ্যাঞ্জেল/VC বিনিয়োগকারীদের অ্যাক্সেস, এবং আরও অনেক কিছু এখন আপনার নখদর্পণে উপলব্ধ রয়েছে। এখানে অন্বেষণ করুন। 

আমরা কী কী তৈরি করছি?

[কাজচলছে] AMM প্রোটোকল: আমাদের DEX যেসকল প্রোটোকলের উপর নির্ভরশীল তার মধ্যে কিছু অপ্রত্যাশিত বিলম্ব রয়েছে। এই কারণটি আমাদের লাইভ যাওয়া থেকে আটকে রেখেছে। এই মুহুর্তে, আমাদের আর কতো সময় লাগবে সেই বিষয়ে নির্দিষ্ট কোনো ETA নেই। নিশ্চিত থাকুন যে আমরা প্রোটোকল দলের সাথে এই প্রক্রিয়াটি আরও দ্রুত প্রদান করার জন্য এটির উপরে খুব দৃঢ়ভাবে কাজ করছি।

[কাজচলছে] নতুনটোকেন: আসন্ন সপ্তাহে WazirX-এ আমরা আরও অনেক টোকেন নিয়ে আসব। আপনাদের কী কোনো পরামর্শ রয়েছে? অনুগ্রহ করে @WazirXIndia-তে আমাদের টুইট করুন।

কিছু হাইলাইট

  • টেলিগ্রামে, আমরা ‘WazirX হিরো অফ দ্য মান্থ’ লঞ্চ করেছি। এখানে আরও বিশদ পেয়ে যান। 
  • আপনার ক্রয়ের পছন্দগুলিকে কাস্টমাইজ করতে সাহায্য করার জন্য আমরা আমাদের অ্যাপ আপডেট করেছি।
  • আপনি আপনার কিউকবাই স্ক্রীন কাস্টমাইজ করতে পারবেন এবং আপনার পছদ অনুযায়ী কয়েন/টোকেন বেছে নিতে পারবেন। আপনি এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে আপনার পছন্দ বেছে নিতে পারবনে – সবথেকে বেশী ট্রেড হয়েছে, শীর্ষ লাভকারী, সর্বনিম্ন মূল্য, এবং আরও অনেক কিছু।
  • আপনি অ্যাপে মূল্যের কাস্টমাইজ সতর্কতাও পেতে পারেন। আপনাকে শুধুমাত্র যা করতে হবে তা হল – আপনার পছন্দের কয়েন/টোকেন বেছে নিতে হবে এবং সতর্কতা সম্বনয় করতে হবে। এটি যেকোনো কিছুর জন্যই হতে পারে – উদাহরণস্বরূপ, মূল্যের পরিবর্তন, স্বল্প, মাঝারি, অথবা বড়।
  • আমাদের আপডেট করা অ্যাপের (অ্যান্ড্রয়েড এবং IOS) মাধ্যমে, আপনি এখন প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী, কীভাবে ক্রিপ্টো ট্রেড করবেন তার নির্দেশিকা, INR জমা করা, P2P ট্রেডিং সম্মন্ধে পড়তে পারবেন, এবং অ্যাপের মধ্যেই আরও অনেক কিছু (“সহায়তা ও আমাদের সাথে যোগাযোগ করুন” বিভাগ) দেখতে পারবেন। সেইসাথে, ব্যবহারকারীরা সরাসরি অ্যাপ থেকেই দ্রুত চ্যাটের মাধ্যমে সহায়তা পেতে পারবেন।

আমাদের জন্য এই মাসটি খুবই কার্যকরী ছিল, এবং আমরা অনেক আশা এবং ইতিবাচকতার সাথে মার্চ 2022-এর দিকে তাকিয়ে রয়েছি। আপনি এতোদিন ধরে আমাদের যেমন সমর্থন করে এসেছেন সেটি চালিয়ে যান।জয় হিন্দ!

জয় হিন্দ!

দাবিত্যাগ: ক্রিপ্টোকারেন্সি আইনি দরপত্র নয় এবং বর্তমানে এটি অনিয়ন্ত্রিত। আপনি অবশ্যই ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করার পূর্বে অনুগ্রহ করে যথেষ্ট ঝুঁকির মূল্যায়ণ করেছেন কারণ এটি প্রায়শই উচ্চ মূল্যের অস্থিরতার বিষয়। এই বিভাগে প্রদত্ত তথ্য কোনো বিনিয়োগের উপদেশ অথবা WazirX-এর নিজস্ব উপদেশ নয়। WazirX কোনো অগ্রিম সূচনা ছাড়াই যেকোনো কারণের জন্য এবং যেকোনো সময়ে এই ব্লগ পোস্টটি সংশোধন এবং পরিবর্তন করার অধিকার রাখে।
Nischal Shetty

Nischal Shetty is a leading Indian entrepreneur, Web3 builder, and one of the most influential voices in the crypto and blockchain ecosystem. He is best known as the founder of WazirX, India’s leading crypto exchange, and for consistently pushing innovation in blockchain-native products. He is building the future of crypto through Shardeum, his Layer-1 blockchain designed to help Indian startup builders take their products on-chain.

Leave a Reply